ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



ইতিহাসের এই দিনে

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। চলুন একটু চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের ২২ নভেম্বর বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি:
১২২১ - দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হন।
১৭০৭ - যুবরাজ জন উইলেম ফ্রিসো ফ্রাইসল্যান্ডের ভাইসরয় নিযুক্ত হন।
১৭৭৪ - ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করা রবার্ট ক্লাইভ মৃত্যুবরণ করেন ।
১৮৫৬ - বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
১৮৫৭ - সিপাহি বিদ্রোহের এক পর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
১৮৭৭ - টমাস আলফা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিস্কার করেন।
১৯১০ - লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।
১৯১৭ - শরীরবিদ্যা/ভেষজশাস্ত্রে নোবেলজয়ী [১৯৭৩] ব্রিটিশ জীবজিজ্ঞানী স্যার অ্যানড্রু ফিল্ডিং হাক্সেলের জন্ম।
১৯২২ - ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে।
১৯২৪ - ইংল্যান্ড মিসরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে।
১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে।
১৯৬৩ - মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর সফরের সময় একজন মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন।
১৯৯০ - ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার পদত্যাগ করেন।
১৯৯০ - বাংলাদেশে জরুরী অবস্থা জারি করা হয়।
১৯৯১ - মিশরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুত্রো বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।

জন্ম:
১৬০২ - স্পেনের রানি এলিজাবেথের জন্ম।
১৭৮৭ - ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাস্মুস রাস্ক জন্মগ্রহণ করেন ।
১৮১৯ - ইংরেজ ঔপন্যাসিক জর্জ এলিয়ট-এর জন্ম।
১৮৬৯ - নোবেলজয়ী [১৯৪৭] ফরাসি কথাশিল্পী ও সমালোচক আঁদ্রে জিদের জন্ম।
১৮৮৬ - প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, এবং দেশপ্রেমিক বেণী মাধব দাস জন্মগ্রহণ করেন ।
১৮৯০ - ফরাসী রাষ্ট্রনায়ক শার্ল দ্য গ্যলের জন্ম।
১৯০৪ - নোবেলজয়ী [১৯৭০] ফরাসি পদার্থবিদ লুই নিলের জন্ম।

মৃত্যু:
১৩১৮ - রাশিয়ার রাজকুমার মিখাইলের মৃত্যু।
১৯১৬ - মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডনের মৃত্যু।
১৯৮৭ - সুরকার ও সঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যু।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৩৪   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ