সন্দেহ-অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয়: রিজওয়ানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্দেহ-অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয়: রিজওয়ানা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



সন্দেহ-অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয়: রিজওয়ানা

সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদ কিছু করতে পারবে না, নাগরিক নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না।’

পুরোনো রাজনীতি ঠিক থালে জুলাই আন্দোলন হতো না উল্লেখ করে তিনি বলেন, ‘পুরোনোকে নিয়ম ভাবলে হবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন সম্ভব নয়।’

মানুষ নয়, নিয়ম বদলাতে হবে জানিয়ে রিজওয়ানা বলেন, ‘নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসবে। আমারা সেই নিয়মগুলো ঠিক করতে চেষ্টা করে যাচ্ছি।’

নদীকে দূষণ থেকে রক্ষা করতে দ্রুত ঘোষণা আসবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘দূষণের একটি জায়গা নিয়ে কাজ করলে হবে না, হতে হবে কম্প্রিহেনসিভ।’

রিজওয়ানা হাসান বলেন, ‘বায়ুদূষণ, বনধ্বংস ও নদী দূষণের মতো সমস্যা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়, তবে ধাপে ধাপে সমাধান করা গেলে পরিবর্তন সম্ভব। ইতোমধ্যে নদী পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং পরিবেশ রক্ষায় আইন-নীতির সংশোধন প্রক্রিয়া চলমান। যথাযথ সহযোগিতা পেলে এসব উদ্যোগ আরও গতিশীল হবে।’

প্রাণীকল্যাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ধর্মও আমাদের প্রাণীর প্রতি দয়া করতে শেখায়। অথচ আমরা অনেক সময় মানুষ তো বটেই, প্রাণীদের প্রতিও নিষ্ঠুর হই। মানবিক সমাজ গড়তে হলে প্রাণী ও প্রকৃতির প্রতি সদয় হতে হবে।’

ভালো প্রজন্ম গঠনে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে নিজেদের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, অতীতের অন্যায়-অবিচার ও চ্যালেঞ্জ সত্ত্বেও মানুষের স্বপ্নই বহুবার সমাজকে এগিয়ে নিয়েছে।’

বাংলাদেশ সময়: ১৪:২০:৩৮   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ