জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না: বিএনপি নেতা স্বপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না: বিএনপি নেতা স্বপন
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না: বিএনপি নেতা স্বপন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না। শেখ হাসিনা এটা বুঝতে ভুল করেছিলেন।

তিনি বলেন, গণতন্ত্রের চর্চায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হয়। শেখ হাসিনা এটা বোঝেননি। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়। তাই তাদের সঙ্গে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যার আগে গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিযোগিতার মধ্যেই প্রতিভা লুকিয়ে থাকে। শেখ হাসিনা দেশের মানুষকে সেই প্রতিভা চর্চার প্রতিযোগিতা করতে দেয়নি। এ ভুলের কারণেই জনগণের তাড়া খেয়ে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বিএনপির নেতাকর্মীদের সাবধান থাকতে হবে। জনগণের মনের অবস্থা বুঝে রাজনীতি করতে হবে।

তিনি বলেন, দলের প্রত্যেক নেতাকর্মীকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, তারেক রহমানের সালাম ও আমার সালাম পৌঁছে দিতে হবে। তাদের দোয়া ও ভালোবাসা পেতে হবে।

কমলাপুর যুব সমাজ ঐক্য পরিষদের সমন্বয়ক মো. ফেরদৌস হাওলাদারের সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য দেন, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন মিঞা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৮   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে : মামুনুল হক
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে জাবের
সন্দ্বীপে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ আটক ২
প্রতিবন্ধীদের জন্য চাকরিতে ও সংসদে বিশেষ কোটাসহ এক গুচ্ছ দাবি
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী
সব স্তরে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই : জামায়াত আমির
রাজনৈতিক দলগুলোকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সচেষ্ট হওয়ার আহ্বান
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা
এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে - প্রধান তথ্য অফিসার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ