আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়।

সূত্রমতে, এর আগে যত অস্ত্র উদ্ধার হয়েছে, তা সাধারণ মানুষ এসে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছিল। এই প্রথম কোনো অস্ত্র উদ্ধার করল পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তবে শটগানটি কীভাবে কলেজের পাশে এল, সে বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:২৩   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ