
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা আজকে ১ লক্ষ ৪০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। আমাদের মাঠ কর্মীরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৪০টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে আমাদের ৮শ স্বাস্থ্যকর্মী কাজ করছে।
রোববার (২৮ জুন) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন কালে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আজ ১ লক্ষ ৪০ হাজার শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট। আশা করি এ টার্গেট পূর্ণ হবে। এর পরে আগামী ১৫ দিন এই ক্যাপসুলগুলো সেই কেন্দ্রে থাকবে। যারা বাদ পড়বেন আগামী ১৫ দিন আপনারা এসকল কেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন।
রাষ্ট্র জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিনত হয়েছে। জনকল্যাণমুখী রাষ্ট্রের মূল চালিকাশক্তি হল শিশু। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে রাষ্ট্রীয়ভাবে কিছু সুবিধা দেয়া হয় যা শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। শিশুদের প্রাথমিক ভাবে বিভিন্ন রোগের ভ্যাকসিন দেয়া হয়। আজ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
শিশুরাই জাতির ভবিষ্যত। শিশুদের স্বাস্থ্যে নজর দিতে হবে। সে অনুযায়ী সরকারের পক্ষ থেকে যে সেবাগুলো দেয়া হয় তার মধ্যে ভিটামিন এ ক্যাপসুল গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্যাপসুলের উপকারিতা হল এটা রাতকানা রোগ প্রতিরোধ করে, ডায়রিয়া প্রতিরোধ ও শারীরিক স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে।
তিনি বলেন, আমাদের উদাসীনতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বেড়েছে। আগে হামের টিকাও সরকারি ভাবে দেয়া হত। কিন্তু ফ্যাসিস্ট সরকারের শেষের দিকে ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই প্রজেক্টটি বন্ধ ছিল। এর ফলে গতকাল দেখলাম অন্তত ৬শ শিশু মৃত্যুবরণ করেছে। এই ভিটামিন এ কিন্তু হামও প্রতিরোধ করে।
বাংলাদেশ সময়: ১৯:৩৭:০৩ ১৩ বার পঠিত