‘হাসিনার সরকার খালেদা জিয়াকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছে’

প্রথম পাতা » জাতীয় » ‘হাসিনার সরকার খালেদা জিয়াকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছে’
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



‘হাসিনার সরকার খালেদা জিয়াকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছে’

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবে অসুস্থ হননি। তাকে অসুস্থ করা হয়েছে। বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকার তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করেছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে অসুস্থ করে রেখেছিল। তিনি জেল থেকে মুক্তি পেয়ে কারও প্রতিশোধ নেননি, কারও বিরুদ্ধে কিছু বলেননি। আমরা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন। মাদ্রাসার নিষ্পাপ শিশুদের দোয়া কাজে আসবে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত কুরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সর্বস্তর জনগণের উদ্যোগে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, বিএনপি নেতা পনির হোসেন, আতাউর রহমান ও মাসুদ রানা বাবু প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক মো. রেজাউল করিম আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো চাঁদাবাজি ও জুলুম হয়রানি করলে তাকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। দেশে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করুন। তিনি একজন আপসহীন দেশনেত্রী। এই কঠিন সময়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকবে ও দলকে আরও শক্তিশালী করতে কাজ করবে।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১০   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ