সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ-২০২৬ শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় সদরপুরের বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস সদরপুর উপজেলা শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম খান বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সদরপুর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

আয়োজক সূত্রে জানা গেছে, কাব ক্যাম্পুরীতে উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। ২৬টি তাঁবুতে দুটি করে ইউনিটের সদস্যরা অবস্থান করবে। প্রতিটি ইউনিটে ১২ জন কাব সদস্য ও দুজন ইউনিট লিডার থাকবেন। ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কাব ক্যাম্পুরী এবং ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম খান বাবুল বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, সত্যবাদিতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। হিংসা, বিদ্বেষ ও সংঘাতের পরিবর্তে বন্ধুত্ব ও ভালোবাসার শিক্ষা দেয় স্কাউটিং। এ শিক্ষার মাধ্যমে শিশু-কিশোরেরা আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, স্কাউটিংয়ের শিক্ষা সমাজে সহিংসতা ও বিদ্বেষ কমিয়ে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু ও সদস্যসচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা। এ সময় স্কাউট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৬   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ