১০ দিনের কর্মবিরতি ঘোষণা পরিবারকল্যাণ কর্মীদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১০ দিনের কর্মবিরতি ঘোষণা পরিবারকল্যাণ কর্মীদের
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



১০ দিনের কর্মবিরতি ঘোষণা পরিবারকল্যাণ কর্মীদের

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ঘোষণা করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ কর্মীদের এই কর্মবিরতি চলবে। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলেনের আয়োজন করেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহ্বায়ক মো. সোহেল হোসেন।

তিনি বলেন, ‘আমরা সারাদেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই। সেজন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

পরিবারকল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদা আক্তার রিক্তা বলেন, ‘ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চাকরির শুরু থেকে এ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এত কিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চাই। দাবি আদায় না হলে আমরা ধারাবাহিকভাবে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

এদিকে আগামী ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি ও স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান নেবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সহকারীরা।
আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহও বর্জন করবেন তারা।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৯   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ