লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে: জামায়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে: জামায়াত
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে: জামায়াত

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নিতে হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোলাম পরওয়ার।

সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

গোলাম পরওয়ার জানান, কমিশনের কাছে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানিয়েছেন তারা।

তফসিলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্টভাবে জানতে চায় জামায়াতে ইসলামী। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে ফলপ্রসূ কার্যক্রম দেখতে চায় জামায়াত।

জামায়াতের এই নেতা বলে, প্রবাসী ভোটিং পদ্ধতি সহজ করার বিষয়ে বলেছি। ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ স্থাপনের বিষয়ে জোর দিয়েছি। এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর ইসির অবস্থান কী হবে তা স্পষ্টভাবে জানতে এসেছি। এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। আশা করি এবারের নির্বাচন বিগত তিন নির্বাচনের মতো হবে না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৩১   ১৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা বাড়ানো তাগিদ রাষ্ট্রপতির
“অগণতান্ত্রিক ও চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরই অনুপ্রেরণা: রিজভী”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ