আমন সংগ্রহে কোনো রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - খাদ্য উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » আমন সংগ্রহে কোনো রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - খাদ্য উপদেষ্টা
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



আমন সংগ্রহে কোনো রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - খাদ্য উপদেষ্টা

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমন সংগ্রহে কোনো রকম অনিয়ম বা দুর্নীতি হলে বরদাস্ত করা হবে না, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান আমন মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সকলকেই আমন মৌসুমের ধান চাল সংগ্রহ করতে হবে।

উপদেষ্টা আজ কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে কুমিল্লা জেলার ২০২৫-২৬ অর্থ বছরের আমন সংগ্রহ ও খাদ্যশস্য মজুদ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত। আমাদের মাঠ প্রশাসনের অন্যান্য সকল ডিপার্টমেন্টের পাশাপাশি খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও নির্বাচন কাজের সাথে জড়িত থাকবে। ফলে ডিসেম্বর মাসের মধ্যেই চেষ্টা করতে হবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উল্লেখযোগ্য সংগ্রহ অভিযান সম্পন্ন করতে। খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয় এক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করবে। সংগ্রহের টার্গেট সম্পন্নকারী মিলারদের অতিরিক্ত বরাদ্দ প্রদান করতে হবে। আমরা যত বেশি সংগ্রহ করতে পারবো তত বেশি বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে পারবো। আমাদের চেষ্টা থাকবে শুধুমাত্র টার্গেট পূরণ না, সর্বোচ্চ পরিমাণে সংগ্রহ করার।দেশের ইতিহাসে এবছর বোরোতে আমরা রেকর্ড পরিমাণ সংগ্রহ করেছি।

খাদ্য উপদেষ্টা বলেন, কোন কৃষক ধান বিক্রির জন্য নিয়ে এলে শুধুমাত্র ধানের আর্দ্রতার বিষয়টি বিবেচনা করতে হবে। কোনো গুদামে বস্তাবন্দি পঁচা চাল পাওয়া গেলে এটা বরদাস্ত করা হবে না।

আলী ইমাম মজুমদার বলেন, কৃষকদের বিষয়টি বিবেচনা করে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবছর ধান কেনা হবে প্রতি কেজি ৩৪ টাকা করে, সিদ্ধ চাল ৫০ টাকা কেজি এবং আতপ চাল ৪৯ টাকা কেজি। বর্তমান সরকার পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে সুবিধাজনক পর্যায়ে রেখে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করে।

মতবিনিময় সভায় দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জ এলএসডির রাস্তার জটিলতা নিয়ে আলোচনা হয়। এবিষয়টি সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে সড়ক বিভাগের সাথে আলোচনা করে সমাধানের জন্য উপদেষ্টা জেলা প্রশাসককে নির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবির বলেন, ইতোমধ্যে মিলারদের সাথে চুক্তি মোতাবেক চাল সংগ্রহ শুরু হয়েছে। সবকিছুই মনিটরিং করা হচ্ছে। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মোতাবেক আমন সংগ্রহ অভিযান সফল করার জন্য তিনি অনুরোধ করেন।

কুমিল্লা জেলার জেলা প্রশাসক মুঃ রেজা হাসানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৭   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে - বাণিজ্যমন্ত্রী
কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ফেনীতে একজন নিহত
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী
হরমুজ প্রণালি পেরিয়ে গ্যাসের ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পাইপলাইনে ৪টি
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ