স্বাধীনতাবিরোধীদের আস্ফালন জনগণ মেনে নেবে না : প্রিন্স

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতাবিরোধীদের আস্ফালন জনগণ মেনে নেবে না : প্রিন্স
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



স্বাধীনতাবিরোধীদের আস্ফালন জনগণ মেনে নেবে না : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বাধীনতাপ্রিয় জনগণ স্বাধীনতাবিরোধীদের আস্ফালন মেনে নেবে না। ইসলামের নামে জমায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল। অথচ ইসলামে স্বাধীনতা একটি মৌলিক অধিকার ও মহান আল্লাহর নিয়ামত হিসেবে বিবেচিত।

আজ সোমবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জমায়াত শুধু স্বাধীনতার বিরোধিতাই করেনি, মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর সঙ্গে একাত্ম হয়ে মুক্তিকামী জনগণের ওপর মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তারা রাজাকার, আল শামস বাহিনী গঠন করে গণহত্যা চালিয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে তারা কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। তাদের স্বভাবের পরিবর্তন হয়নি, তারা বাংলাদেশপন্থী হতে পারেনি।

তিনি বলেন, ইতিহাসের বাঁকে-বাঁকে তারা ভুল রাজনীতি করেছে। জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণ-অভ্যুত্থানের পর দেশে এলোমেলো অবস্থা ও অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টায় লিপ্ত জমায়াত। তারা এখন ভিনদেশি এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে।
স্বাধীন দেশে বসে বাংলাদেশ ছাড়া দিল্লি, পিণ্ডি, তুর্কি বা অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন ধোবাউড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলী, বীর মুক্তিযোদ্ধা ক্ষিতিশ চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা এস কে হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৩   ১৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মক্তবছাত্রীকে ধর্ষণ, ধর্মীয় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন: নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ