গত ১৭ বছরে কোনো আসনেই সুষ্ঠু ভোট হয়নি: দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » গত ১৭ বছরে কোনো আসনেই সুষ্ঠু ভোট হয়নি: দুলু
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



গত ১৭ বছরে কোনো আসনেই সুষ্ঠু ভোট হয়নি: দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, গত ১৭ বছরে দেশের কোনো আসন বা ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিই সবচেয়ে বেশি ভূমিকা রেখে আসছে। বিএনপিকে আলাদা করে ভোট চাইতে হয় না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি প্রার্থীর পাশে দাঁড়াবে।

আজ সোমবার বিকেলে লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে ভেলাবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝাড়িরঝার ২ নম্বর ঘাট এলাকায় নির্মিত একটি অস্থায়ী ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, দেশের নির্বাচনী পরিবেশ দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। দিনের নির্বাচন রাতে হয়েছে। ভোটাধিকার ফিরে পেতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন করেছে। এ সময় বহু নেতা-কর্মী আহত, পঙ্গু, নিখোঁজ হয়েছেন এবং অসংখ্য কর্মী কারাভোগ করেছেন।

রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক দলের গঠন নিয়ে দুলু বলেন, সংগ্রামের কঠিন সময়ে অনেককে দেখা যায়নি, এখন নতুন দল গঠিত হচ্ছে। সুখে-দুঃখে যারা সবসময় পাশে থাকে, তারাই জনগণের প্রকৃত প্রতিনিধি।

তিনি স্থানীয় জনতাকে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি বিএনপি প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে আগামী দিনে নতুন রূপে লালমনিরহাটকে দেখতে পাবেন, ইনশাল্লাহ।

জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব হাসান আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৪৩   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ