উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন। এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, পদত্যাগ করা দুই উপদেষ্টার স্থলাভিষিক্ত কারা হবেন সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।

ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। আসিফ মাহমুদ ও মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে প্রচার আছে। তফসিল ঘোষণার আগে তাই তারা সরকার থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে শ্রম উপদেষ্টা থেকে সরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন; পরে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয় তাকে।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাত্রা শুরু করে। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪১   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ