ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না। কে কাকে ভোট দিয়েছেন, কে কোন দলকে পছন্দ করেন, তা বিবেচ্য বিষয় নয়। দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো নাগরিকই এ সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্তমান সরকার প্রতিটি পরিবারের নারীপ্রধানের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। দেশের প্রায় চার কোটি পরিবার এই কার্ডের আওতায় আসবে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জেও তথ্য সংগ্রহকারীরা মাঠপর্যায়ে কাজ করছেন। তথ্য সংগ্রহ ও ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ৩১ দফা কর্মসূচির প্রতি আস্থা রেখে জনগণ দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আকাঙ্ক্ষা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা।

নারীদের আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী। এই জনগোষ্ঠীকে উন্নয়নের বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও বিশেষ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। একজন নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও ১০ জন নারীকে স্বাবলম্বী করে তুলতে পারেন।

সেলাই মেশিন বিতরণ প্রসঙ্গে জেলা পরিষদের প্রশাসক বলেন, জেলা পরিষদের সীমিত সামর্থ্যের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা সেলাই মেশিনের মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন।

অনুষ্ঠানে ৭৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:২৪   ১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন: রুমন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ