বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালি
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫



বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ফতুল্লা থানা গেইটে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী ও পিয়ার চাঁন, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এম. এ. সুমন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন এবং সদস্য রাকিব চৌধুরী শিশির, সোহেল রানা, পম আজিজ, নাজমুল হাসান, মাসুদ আলী, রাসেল, সাজিদ, মো. রাওনাফসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:২৮   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার - স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, দুই ডাম্প ট্রাকে আগুন দিল জনতা
ভোলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক আটক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল ও কাবাডিতে ফরিদপুরের দাপট, তিন বিভাগে চ্যাম্পিয়ন
সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ