কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন
রবিবার, ১ নভেম্বর ২০২৬



কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিঃ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
​উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে রবিবার (১ নভেম্বর) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের সামন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
​র‍্যালি ও বৃক্ষরোপণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. লিমন হোসেন, ওসিএলএসডি মো. হারুন অর-রশিদ এবং কালকিনি উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা বেলাল হোসেন প্রমুখ।
​অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় যুবসমাজ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এই আয়োজনে যুবকদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫৪   ৬১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে : এমপি খোকন
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ভূমি ভবন পরিদর্শন
বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
স্পীকারের সাথে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ