মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৪৬ বাংলাদেশি আটক

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৪৬ বাংলাদেশি আটক
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৪৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার নেগেরি সেমবিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লোহা কারখানায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (১৭ ডিসেম্বর) এই অভিযানে ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে; যাদের সবাই বাংলাদেশি নাগরিক।

নেগেরি সেমবিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের ২৬ জন কর্মকর্তা অংশ নেন। এছাড়া অভিযানে সহযোগিতা করেন সেরেম্বান সিটি কাউন্সিলের ১৯ জন সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ জন কর্মকর্তা।

অভিযান চলাকালে মোট ১১৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৪৩ বছর বয়সি ৪৬ জন বাংলাদেশিকে অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আটক করা হয়।

কেনিথ তান জানান, আটকদের বিরুদ্ধে প্রধানত তিনটি অভিযোগ রয়েছে: বৈধ পাসপোর্ট বা ভ্রমণের নথিপত্র না থাকা, নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করা এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করা।

আটককৃতদের বর্তমানে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। অন্যদিকে, অবৈধ শ্রমিক নিয়োগ ও আশ্রয় দেয়ার অপরাধে সংশ্লিষ্ট কারখানার মালিকের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। অভিবাসন আইনের ৫৫ই(১) ধারায় নিয়োগকর্তার বিরুদ্ধে প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।

ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আরও জানান, অভিযানটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন।

তিনি দেশের নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান কোথাও অবৈধ অভিবাসীদের উপস্থিতি বা কর্মকাণ্ড লক্ষ্য করলে যেন দ্রুত কর্তৃপক্ষকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৩৬   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরাইল
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
স্পেন-মরক্কোর সংকটে কলকাঠি নেড়েছে ইসরাইল
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ