আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ

প্রথম পাতা » খেলাধুলা » আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ

আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে থাকছেন লুইস সুয়ারেজ। জানুয়ারিতে ৩৯ বছরে পা দিতে চলা এই উরুগুইয়ান স্ট্রাইকার ২০২৬ এর এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিতে খেলার জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) এক ঘোষণায় ক্লাবটি এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।

এমএলএসের টানা দুইবারের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে উদ্বোধনী মৌসুমে জুটি বাঁধবেন সুয়ারেজ। মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত এই স্টেডিয়ামেই খেলবে ইন্টার মায়ামি। এটি হবে ইন্টার মায়ামির হয়ে সুয়ারেজের তৃতীয় মৌসুম।

বার্সেলোনা, লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আয়াক্সের সাবেক এই তারকা গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ১৭ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন। তবে এমএলএস কাপ প্লে-অফের শেষ চার ম্যাচে তার ভূমিকা ছিল সীমিত এবং ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ জয়ের ম্যাচে তিনি খেলেননি।

২০২৪ মৌসুমের আগে ইন্টার মায়ামিতে যোগ দেন সুয়ারেজ এবং ক্লাবটিকে প্রথমবারের মতো সাপোর্টার্স’ শিল্ড জিততে সহায়তা করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি দলের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করেন। নিয়মিত মৌসুমে তার ২০ গোল ছিল, যা এমএলএসে দ্বিতীয় সর্বোচ্চ। মেসির সঙ্গে যৌথভাবে সেই অবস্থানে ছিলেন।

মৌসুম শেষের পর ইন্টার মায়ামির দলে কিছু পরিবর্তন এসেছে—অভিজ্ঞ খেলোয়াড় জর্দি আলবা ও সার্জিও বুসকেটস অবসর নিয়েছেন। আগামী মৌসুমের জন্য দল গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে ক্লাবটি গত সপ্তাহে ডিফেন্ডার ইয়ান ফ্রের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেয়, যা ২০২৮–২৯ মৌসুম পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:০৩   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে বাজিমাত রিয়ালের
ভাইয়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা
আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে ৪ বছর পর চ্যাম্পিয়ন ম্যানসিটি
ঈদের জামা কিনে দেবার কথা বলে অপহরণ: শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
ঘরের মাঠে লিভারপুলকে হারাল ব্রাইটন
দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
সালাহর ‘ফিফটিতে’ গালাতাসারাইকে উড়িয়ে কোয়ার্টারে লিভারপুল
বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল
মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ