শহীদ ওসমান হাদির নামে ভোলায় ওয়াটার অ্যাম্বুল্যান্সের নামকরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ ওসমান হাদির নামে ভোলায় ওয়াটার অ্যাম্বুল্যান্সের নামকরণ
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



শহীদ ওসমান হাদির নামে ভোলায় ওয়াটার অ্যাম্বুল্যান্সের নামকরণ

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় রোগী পরিবহনের জন্য ওয়াটার অ্যাম্বুল্যান্স হস্তান্তর করেছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এই অ্যাম্বুল্যান্সের নাম রাখা হয়েছে ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুল্যান্স’।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে উপজেলার প্রশাসনের হাতে চাবি তুলে দেন উপদেষ্টা।

ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ২৪-এর গণ-অভ্যুত্থানের যোদ্ধা ওসমান হাদিকে স্মরণীয় করে রাখতে এটির নাম দেওয়া হয়েছে ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুল্যান্স’।
দ্রুতগামী এ নৌ অ্যাম্বুল্যান্স পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। এ সময় উপদেষ্টা মনপুরার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

উপস্থিত ছিলেন ভোলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. এমাদুল হোসেন, বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারসহ (তজুমদ্দিন ও লালমোহন সার্কেল)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৪১   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ