নেতাকর্মীদের অনুরোধে নির্বাচনে ফিরলেন মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেতাকর্মীদের অনুরোধে নির্বাচনে ফিরলেন মাসুদুজ্জামান
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



নেতাকর্মীদের অনুরোধে নির্বাচনে ফিরলেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নেতাকর্মীদের অনুরোধে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান মডেল ডি ক্যাপিটালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে মহানগর বিএনপির নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

মাসুদুজ্জামান বলেন, “আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দেবেন, আমি সেই সিদ্ধান্তের সাথেই একমত থাকব। আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি এবং ইনশাআল্লাহ নির্বাচন করবো।”

তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে ধারণ করেই আমি বলতে চাই—আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, আর সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। একইসঙ্গে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।”

এর আগে ১৬ ডিসেম্বর নির্বাচন না করার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “সেদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া আমার ঘোষণার কারণে জাতীয়তাবাদী দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দসহ সারা দেশের বিএনপির নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন। আমি তাদের সবার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাই।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আজ থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমাকে দেখে রাখবেন, আপনারাই আমার নিরাপত্তা। আজ থেকে আর কোনো নিরাপত্তা শঙ্কা নেই।”

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মাসুদুজ্জামান।

এর পর থেকেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টানা কয়েকদিন বিক্ষোভ করেন। এ সময় তারা ‘মাসুদ ভাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে’, ‘মাসুদ ভাইয়ের সিদ্ধান্ত মানি না, মানবো না’—এমন স্লোগান দেন। বিক্ষোভে কয়েকজন নেতাকর্মীকে কান্না করতেও দেখা যায়। পাশাপাশি সিদ্ধান্ত পরিবর্তন না হলে তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘোষণাও দেন কয়েকজন নেতা।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৭   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ - তথ্যপ্রযুক্তি মন্ত্রী
শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব - এলজিআরডি মন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
গরু ভুট্টা ক্ষেত খাওয়ায় সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ