‘অনির্দিষ্টকালের জন্য’ শিল্পকলার সব অনুষ্ঠান-প্রদর্শনী স্থগিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘অনির্দিষ্টকালের জন্য’ শিল্পকলার সব অনুষ্ঠান-প্রদর্শনী স্থগিত
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



‘অনির্দিষ্টকালের জন্য’ শিল্পকলার সব অনুষ্ঠান-প্রদর্শনী স্থগিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির ফেসবুক পেজের পোস্টে বলা হয়,

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছ। রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মারা যান তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) হাদির লাশ দেশে ফিরিয়ে আনা হয়। তাকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৩:১৩   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ