নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির আরেকটি মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (২০ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়। খবর রয়টার্সের

ব্রিটিশ সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, আদালত সূত্র ও ইমরান খানের আইনজীবীরা জানান, রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দুজনকেই ১৬ দশমিক ৪ মিলিয়ন রুপি করে জরিমানা করা হয়েছে।

আইনজীবীরা দাবি করেছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আদালত রায় ঘোষণা করেছে। তবে আদালত জানিয়েছে, বিশ্বাসভঙ্গ ও দুর্নীতিবিরোধী আইনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

এই মামলার অভিযোগ অনুযায়ী, সৌদি আরব সফরের সময় যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছ থেকে পাওয়া মূল্যবান ঘড়ি ও উপহার রাষ্ট্রীয় নিয়ম ভেঙে কম দামে কিনেছিলেন ইমরান খান ও তার স্ত্রী।

ইমরান খান সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দল পিটিআই দাবি করছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে, যা পাকিস্তানের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫৮   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ