ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তা যাচ্ছিল। এক হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে বাসটি অতিরিক্ত দ্রুতগতিতে পৌঁছানোর সময় সড়কের সঙ্গে সংঘর্ষের ফলে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মরদেহগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন।

ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, যেখানে পুরোনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন অমান্য করাকে প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৩৮   ১৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ