ঐতিহাসিক অভ্যর্থনা আগামীকাল : দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐতিহাসিক অভ্যর্থনা আগামীকাল : দুদু
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



ঐতিহাসিক অভ্যর্থনা আগামীকাল : দুদু

তারেক রহমান আগামীকাল দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, আমাদের নেতাকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন। আমরা সবাই সুশৃঙ্খলভাবে নেতা তারেক রহমানকে অভ্যর্থনা জানাব। এই অভ্যর্থনা হবে এক ঐতিহাসিক ঘটনা।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ প্রত্যাগত প্রবাসী দল’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন হবে দেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা। এ উপলক্ষে মানুষের উপস্থিতি যেকোনো সময়ের তুলনায় এক বিশাল জনসমুদ্রে রূপ নেবে। এই ঐতিহাসিক ক্ষণে নেতাকে বরণ করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ও ধানের শীষ জয়ী হবে— এটি শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্ব জানে। এর কোনো বিকল্প নেই। তবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নয়। নানা চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচিত সরকার হবে জনগণের সরকার। কারণ, দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণ এই অধিকার অর্জন করতে যাচ্ছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, প্রত্যাশা পূরণ না হলেও হতাশ হওয়ার সুযোগ নেই। নিজেদের ভেতরের কিছু অসংগতি থাকলেও তা ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন ও জননির্বাচিত সরকার গঠন না হলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার সময়ে দেশে লাখ লাখ মামলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, হত্যা ও গুমের ঘটনা ঘটেছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। এসব কারণে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থী হত্যার প্রসঙ্গ তুলে ধরে শামসুজ্জামান দুদু বলেন, বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের অসংখ্য তরুণকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যা জাতি সহজে ভুলে যেতে পারে না। যারা এখনো শেখ হাসিনার প্রতি মমতা দেখান বা কান্নাকাটি করেন, তাদের বলব— এতে কোনো লাভ নেই। কর্মের ফল কর্মের মাধ্যমে নির্ধারিত হয়।

তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেন। তিনি বলেন, দেশনেত্রী এখনো অসুস্থ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন বেগম খালেদা জিয়া, দেশবাসী এবং আমাদের সবাইকে রক্ষা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সালাউদ্দিন খান, সংগঠনটির সভাপতি এসএম সোহরাব হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫৮   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
লাঙ্গলবন্দে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সংস্কৃতিমন্ত্রী
দেশীয় অস্ত্রসহ জিমখানায় ৫ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
স্বাধীনতা আমাদের আত্মপরিচয় ও গর্ব: এমপি মান্নান
ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা
অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ: ধর্মসচিব
অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
মহাষ্টমী পুণ্যস্নান: লাখো ভক্তের পদচারণায় মুখরিত লাঙ্গলবন্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ