নির্বাচনী ব্যয় কমাতে না পারলে দুর্নীতিও কমানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনী ব্যয় কমাতে না পারলে দুর্নীতিও কমানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



নির্বাচনী ব্যয় কমাতে না পারলে দুর্নীতিও কমানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য

নির্বাচনী ব্যয় কমাতে না পারলে দুর্নীতিও কমানো যাবে না বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি নিয়ে গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে।

তিনি বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের কারণে এরইমধ্যে নির্বাচনী ব্যয় বেড়েছে। নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর পদক্ষেপ নেয়া দরকার।’

দেবপ্রিয় বলেন, ‘নির্বাচন হলেও সেটার গুণমান কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভব হলে নির্বাচন কমিশনের উচিৎ প্রতিশ্রুতির বিপরীতে প্রার্থীরা কি কাজ করেছে সেই স্বচ্ছতা নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার, সংস্কার ও নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আগামী নির্বাচন ঘিরে জাতীয় ঐক্য দেখানোর এখনই সময়।’

সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট দানের ক্ষেত্রে অনেকে আতঙ্কের মধ্যে আছে। নির্বাচনের পর নিরাপত্তা ব্যবস্থা কতদিন ঠিক থাকবে তা নিয়ে সাধারণ মানুষের ভেতর উদ্বেগ কাজ করছে।’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘৫ আগস্টের পর লুট হওয়া অনেক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সীমান্তের ওপার থেকেও অস্ত্র আসার কথা শুনছি। অস্ত্র উদ্ধারে নিরাপত্তা বাহিনীকে আরও কাজ করতে হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০০   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড্রাইভিং লাইসেন্স-বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি না করার সিদ্ধান্ত
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর
ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের
পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে - ভূমি মন্ত্রী
সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান
জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ