তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো : মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫



তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হবো।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এর পরই এই বক্তব্য দেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে এসেছেন।
তিনি দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। নিযার্তন-নিপীড়ন সহ্য করে দীর্ঘদিন নির্বাসনের পর আমাদের সেই নেতা দেশে ফিরে এসেছেন।
এই গণতন্ত্র রক্ষার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথগুলো পাড়ি দিয়েছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। সেই সঙ্গে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা তার জন্য দোয়া করি এবং কামনা করি, আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করতে পারি।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৫০   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বিপিএল
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
ইংলিশদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক
সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক
ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ আসিফের
গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে কারাবন্দি স্থানান্তর সমঝোতা স্মারক দ্রুত সম্পাদনে আলোচনা
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ