জামালপুরে পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



জামালপুরে পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিশ্চিন্তপুর সরকার বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরে এক নবজাতকের মরদেহ ভেসে থাকতে দেখেন এলাকাবাসী। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, সদ্য জন্ম নেওয়া শিশুটিকে এক থেকে দুদিন আগে কে বা কারা পুকুরে ফেলে গেছে। এছাড়াও এটি কোনো অনৈতিক কাজের ফল হতে পারে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন। লোকলজ্জার ভয়েই হয়তো রাতের আঁধারে নবজাতকটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৬:০৮   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ