বিএনপি কার্যালয়ে শোক বইতে জামায়াতের নায়েবে আমিরের স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি কার্যালয়ে শোক বইতে জামায়াতের নায়েবে আমিরের স্বাক্ষর
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



বিএনপি কার্যালয়ে শোক বইতে জামায়াতের নায়েবে আমিরের স্বাক্ষর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলের গুলশান কার্যালয়ে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিক্যাল থানা সভাপতি ও ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

গুলশান কার্যালয়ে গিয়ে জামায়াত নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের প্রতি সমবেদনা জানান।
শোক বইতে স্বাক্ষর প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন জামায়াতের নায়েবে আমির।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৫   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ