বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

রাজশাহীতে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৮.৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৮.৪
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



রাজশাহীতে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৮.৪

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। কনকনে ঠান্ডায় জেঁকে বসেছে শীত। এতে কাবু এই জেলার মানুষ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন‌ বুধবার ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

গেল তিন-চার দিন ধরে রাজশাহীতে সূর্যের দেখা নেই। শীতের কনকনে বাতাসে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারা কাজের প্রয়োজনে বের হচ্ছেন শীতের পোশাক পরেও স্বস্তি মিলছে না।

এ বিষয়ে স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, টানা দুদিন ধরে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ। আরও কয়েকদিন শীতের এই তীব্রতা থাকতে পারে।

এ দিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধের সংখ্যা। হঠাৎ করেই হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৩৮   ১৮৮ বার পঠিত