শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা: প্রাথমিকশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা: প্রাথমিকশিক্ষা উপদেষ্টা
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা: প্রাথমিকশিক্ষা উপদেষ্টা

বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য।

এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনা মূল্যের বই ছাপিয়েছে সরকার বলেও জানিয়েছেন তিনি।

প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের ৬০ শতাংশ বই মাঠপর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে বলেও জানানো হয়।

মূলত-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় রাষ্ট্রীয় শোক চলমান থাকায় বই বিতরণ উৎসব না করে অনানুষ্ঠানিকভাব শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বই।

বাংলাদেশ সময়: ১১:৪২:০৩   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ