দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি সদ্যপ্রয়াত খালেদা জিয়ার স্মরণে রাখা শোকপুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এক্স-এর একটি পোস্টে তিনি লেখেন, ‘নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছি। তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।’

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ককর ঢাকায় আসেন। এই সফরে তিনি খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গেও দেখা করেছেন এবং তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠিও তুলে দিয়েছেন।

মাত্র কয়েকদিন আগে, দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। গত ২৩ ডিসেম্বর বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

তার আগে ২০ ডিসেম্বর কয়েকজন বিক্ষোভকারী রাতের অন্ধকারে হাইকমিশনের সামনের রাস্তা ঘিরে হুমকিস্বরূপ স্লোগান দেয়। এই ঘটনার পর দুইদেশের কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
তবুও কয়েক দিনের মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজে বাংলাদেশ দূতাবাসে আসলেন—যা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:০১   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ