শিক্ষিত বেকার যুবকদের টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে : নূরুল ইসলাম মনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষিত বেকার যুবকদের টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে : নূরুল ইসলাম মনি
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬



শিক্ষিত বেকার যুবকদের টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে : নূরুল ইসলাম মনি

বরগুনা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি বলেছেন, ‘বরগুনায় প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী বের হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। ফলে অনেকেই বেকারত্বের অভিশাপে জর্জরিত হয়ে পড়ছে। এই সমস্যা সমাধানে শিক্ষিত বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, দীর্ঘদিন ধরে বরগুনা নানা দিক থেকে অবহেলিত হয়ে আছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এই অবস্থা থেকে উত্তরণে পরিকল্পিতভাবে কাজ করা হবে। বরগুনার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সমানভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।
যুবকদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আইটি ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন করে স্থানীয় পর্যায়ে চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।’

তিনি বলেন বলেন, ‘কৃষি, মৎস্য ও পর্যটন খাতে বরগুনার বিপুল সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এসব খাতকে সম্প্রসারণ করা গেলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।
বিশেষ করে উপকূলীয় এলাকার যুবকদের জন্য প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানো হবে, যাতে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারে।’

এর আগে শনিবার দুপুরে বরগুনা জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাসলিমা আক্তার বরগুনা-২ আসনের (বেতাগী, বামনা ও পাথরঘাটা) বিএনপি থেকে মনোনীত প্রার্থী নূরুল ইসলাম মনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৩   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল
জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর
জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
সিলেটে পতিত জমি আবাদ ও নতুন ফসলের চাষ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ