আদালতে মাদুরো বলেন, ভেনেজুয়েলা থেকে অপহরণ করা হয়েছিল আমাকে,আমি নির্দোষ:

প্রথম পাতা » আন্তর্জাতিক » আদালতে মাদুরো বলেন, ভেনেজুয়েলা থেকে অপহরণ করা হয়েছিল আমাকে,আমি নির্দোষ:
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



আদালতে মাদুরো বলেন, ভেনেজুয়েলা থেকে অপহরণ করা হয়েছিল আমাকে,আমি নির্দোষ:

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার (৫ জানুয়ারি) মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলা থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে।

মাদুরোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি কোকেন-পাচারকারী একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করেছিলেন, যারা মেক্সিকোর সিনালোয়া এবং জেটাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী এবং ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়া গ্যাংসহ সহিংস গোষ্ঠীগুলোর সাথে অংশীদার ছিল।

মাদুরো দীর্ঘদিন ধরে এই অভিযোগ অস্বীকার করে আসছেন, দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সমৃদ্ধ তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে চায় এবং তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত।

এদিকে, মার্কিন রাজনীতিবিদরা যখন একজন রাষ্ট্রপ্রধানের নাটকীয় আটকের ঘটনায় জর্জরিত, তখন সোমবার ভেনেজুয়েলায় একটি জরুরি আদেশ জারি করা হয়, যা পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়। যাতে শনিবারের মার্কিন হামলার সমর্থক যে কাউকে তল্লাশি করে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়।

এছাড়া সোমবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এর বৈধতা এবং তাৎপর্য নিয়ে বিতর্ক করে। রাশিয়া, চীন এবং ভেনেজুয়েলার বামপন্থি মিত্ররা এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন ট্রাম্প। এরপর নিউইয়র্কের একটি আদালতে তার বিচার করার কথা জানায় হোয়াইট হাউজ।

আরও পড়ুন:ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে রদ্রিগেজের শপথ নেয়ার আগে ট্রাম্পের হুমকি

সোমবার সকালে, মাদুরো - তার হাত বাঁধা এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে কৌশলগত পোশাক পরিহিত রক্ষীরা পাহারা দিয়ে আদালতে নিয়ে যান।

সূত্র: জিও নিউজ

বাংলাদেশ সময়: ৯:৫২:৩০   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরাইল
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
স্পেন-মরক্কোর সংকটে কলকাঠি নেড়েছে ইসরাইল
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ