কর্মের জন্য খালেদা জিয়া অমর হয়ে থাকবেন : দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মের জন্য খালেদা জিয়া অমর হয়ে থাকবেন : দুলু
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



কর্মের জন্য খালেদা জিয়া অমর হয়ে থাকবেন : দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যু নেই। তিনি তার কর্মের জন্য বাঙালি জাতির কাছে অমর হয়ে থাকবেন। বাঙালির অন্তরে ধানের শীষের মাধ্যমে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।’

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নাটোর সদরের দরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বারবার নতুন প্রেরণা পেয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের জন্য এক অভিভাবকের প্রতিচ্ছবি।
দেশ ও জাতি তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’

নাটোর জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেন কাঙ্গালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা য্বুদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল আহম্মেদ রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৭:১৬   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত
ধারাবর্ষা জামে মসজিদে গণশৌচাগার নির্মাণে বিএনপি নেতা উজ্জ্বল সরকার
সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
মধুখালীতে সাবেক কাউন্সিলর লিটনের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত,কোটি টাকার ক্ষতি
সদরপুরে ১ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ