বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক : আমানউল্লাহ আমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক : আমানউল্লাহ আমান
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক : আমানউল্লাহ আমান

ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী সরকারের কাছে কখনো মাথা নত না করে তিনি নিজেকে একজন আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দল-মত-নির্বিশেষে লক্ষাধিক মানুষের এই দোয়া মাহফিলে অংশগ্রহণই প্রমাণ করে বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন। তার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি, জনতার ঢল ও ভালোবাসার বহিঃপ্রকাশ প্রমাণ করে তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং গণতন্ত্রের মা।

তিনি বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে ছিলেন আপসহীন।
কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে নিপীড়ন এবং শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি জনগণের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। মহান আল্লাহর কাছে আমরা তার রুহের মাগফিরাত ও জান্নাত নসিবের জন্য দোয়া করি।

বাংলাদেশ সময়: ২৩:৩২:২০   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ