সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই যুবক আটক, ৪৭ পিস উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই যুবক আটক, ৪৭ পিস উদ্ধার
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই যুবক আটক, ৪৭ পিস উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মিরের টেক বাজার এলাকায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুইজনকে প্রথমে আটক করে। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন— সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. আল আমিন (২৫), এবং বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্ধির পার এলাকার বাসিন্দা মৃত মাহিম মিয়ার ছেলে মো. সোহান (২৩)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১১   ১৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ