কোনো চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



কোনো চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা সন্ত্রাস করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। বলেন, দল তাদের চক্রান্তে পা দেবে না।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও শোক সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের সব মানুষ কৃতজ্ঞ। এই যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি, সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন।

বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান জানান, বিএনপি কথা বললেই টুইস্ট করে চালিয়ে দেয়া হয়। ১১টি কার্ড নিয়ে যথাযথ নিয়ম মেনেই গিয়েছি বাংলাদেশ ব্যাংকে। সোশ্যাল মিডিয়ায় এমনভাবে লেখা হয় যেন শুধু মির্জা আব্বাসের এলাকায় নির্বাচন হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লাইক ও শেয়ার দিয়ে ছেড়ে দিয়েন না কিছু লিখবেন এবং জবাব দেবেন।

একটি দল সোশ্যাল মিডিয়ার পেছনে প্রচুর অর্থ খরচ করছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, তাদের টার্গেট মির্জা আব্বাসকে ফেইল করাবে।

ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, তিনি একজন অপরিপক্ক লোক, এমন অপরিপক্ক লোক সংসদে গেলে কী হবে আল্লাহই জানেন।

বাংলাদেশ সময়: ১৮:১০:৩৩   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ