রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানে আটকরা হলেন রাসেল ফকির (৩০), বাদল ফকির (২৭) ও মনজুরুল (২৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, আটক তিনজনের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০৭   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ