জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, পূর্বঘোষিত সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠেয় ১১ দলের সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ও সংবাদ সম্মেলনের নতুন তারিখ পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৩   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ