ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৯২৯ - স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানী স্থাপন করেন।
১৪৯২ - স্পেনিশ ভাষার প্রথম গ্রামার রানি ইসাবেলা প্রথম এর কাছে হস্তান্তর করে।
১৬০৫ - বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ।

১৬৬৬ - ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ডের যুদ্ধ ঘোষণা।
১৭৬১ - ফরাসিদের কাছ থেকে পুদুচেরি দখল নেয় ব্রিটিশরা।
১৭৬৮ - কলকাতায় প্রথম ঘোড়া দৌড় শুরু হয়।
১৮৪৬ - যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকো আক্রমণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়।
১৯২০ - লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়।
১৯২২ - কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।
১৯২৩ - চীনের মহান বিপ্লবী পথিকৃৎ ড. সুন জোংসানের নেতৃত্বাধীন সৈন্য বাহিনী দক্ষিণ চীনের গুওয়াংতং প্রদেশের রাজধানী গুওয়াংচৌ দখল করে নেয় ।
১৯২৯ - বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।
১৯৩৩ - উত্তর চীনের স্বেচ্ছাসেবক বাহিনী দখলকারী জাপানী সৈন্যবাহিনীর উপর আক্রমণ চালায়।
১৯৪১ - মহানিষ্ক্রমণের দিন। গৃহবন্দী সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিসের নজর এড়িয়ে মধ্যরাতে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে বেড়িয়ে পড়লেন।
১৯৪৫ - অ্যাডলফ হিটলার ব্যাঙ্কারে অবস্থান গ্রহণ করেন।
১৯৫৬ - মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ফিলিস্তিনকে মুক্ত করার ঘোষণা দেন।
১৯৬৬ - নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ির ক্ষমতাগ্রহণ।
১৯৬৯ - প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের প্রথমবার সংযোগ সম্পাদিত হয়। সংযুক্ত হওয়ার পর এ দুটো নভোযান মহাশূন্যে আরও ৪ ঘণ্টা পরিভ্রমণ করে।
১৯৭০ - গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নেপাল।
১৯৭৩ - যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা।
১৯৭৫ - পর্তুগাল অ্যাংগোলার স্বাধীনতা স্বীকৃতি দেয়।
১৯৭৯ - প্রচণ্ড গণবিক্ষোভের মুখে শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভী ইরান ত্যাগ করেন।
১৯৮২ - ৪৫০ বছর বিচ্ছিন্ন অবস্থা থাকার পর ভানটিকান আর ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৮৬ - ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের প্রথম বৈঠক হয়।
১৯৮৭ - নেপালের কাঠমন্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ - পারস্য উপসাগরীয় যুদ্ধ: আমেরিকা ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করে।
১৯৯৬ - সিয়েরা লিওনে অভ্যুত্থান: সামরিক শাসক ক্যাপ্টেন ভ্যালেইন্টন অপসারিত।
২০০০ - রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০১ - কঙ্গোর প্রেসিডেন্ট লুরান্ট কাবালা নিজ দেহরক্ষির হাতে নিহত হন।
২০০২ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অবশিষ্ট তালেবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।
২০০৬ - আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক।

জন্ম

১৮৫৫ - গোবিন্দচন্দ্র দাস, এক বাঙালি স্বভাব কবি।
১৮৬৮ - খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্ত।
১৮৭৪ - রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।
১৮৮৮ - ড. প্রিয়দারঞ্জন রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ।
১৯০১ - সুকুমার সেন, ভারতীর বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ।
১৯০১ - চপলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
১৯১০ - রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯১৯ - মোঃ মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৩১ - সুভাষ মুখোপাধ্যায় (চিকিৎসক), ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক।
১৯৩৩ - সুসান সোনটাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
১৯৪০ - চিন্ময় রায়, বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৮৭ - কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক।

মৃত্যু

১৯১৫ - খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।
১৯২৪ - রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ।
১৯৩৮ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
১৯৪২ - ক্যারল লমবার্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৬১ - খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক।
১৯৮৯ - চপলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।

২০০১ - লরেন্ট কাবিলা, কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি।
২০০১ - নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন।
২০১৮ - শাম্মী আখতার, বাংলাদেশি সংগীতশিল্পী।
২০২১ - নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’র কিংবদন্তি প্রযোজক, যুক্তরাষ্ট্রের বিখ্যাত রকস্টার ও প্রযোজক ফিল স্পেক্টর।
২০২২ - শাঁওলি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী।
২০২২ - ভারতের কিংবদন্তি কত্থক শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ।

অন্যান্য

আন্তর্জাতিক গরম ও মশলাদার খাবার দিবস

বাংলাদেশ সময়: ১৪:০৪:৫৭   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল-গ্যাসের দাম
শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ
বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ