সরিষাবাড়ীতে ​সেলিম মিয়ার স্মরণে শীতবস্ত্র উপহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ​সেলিম মিয়ার স্মরণে শীতবস্ত্র উপহার
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে ​সেলিম মিয়ার স্মরণে শীতবস্ত্র উপহার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭নং কামরাবাদ ইউনিয়ন শাখার সাবেক সফল সভাপতি মরহুম সেলিম মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘সেলিম স্মৃতি সংসদ’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​কামরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় ৪ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আব্দুল বারেক এবং সঞ্চালনা করেন বিদ্যুৎ মিয়া।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মরহুম নেতার স্মৃতিচারণ ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ​শামীম হোসেন মুন্না, ঔকামরাবাদ ইউনিয়ন বিএনপির ​যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম,কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ও উপজেলা বিএনপির সদস্য ও সেলিম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার।

​বক্তারা তাদের বক্তব্যে মরহুম সেলিম মিয়ার রাজনৈতিক ত্যাগ ও নিষ্ঠার কথা স্মরণ করেন। তারা বলেন, “সেলিম মিয়া ছিলেন একজন কর্মঠ ও আদর্শবান নেতা। তার মৃত্যুতে আমরা যে বন্ধু ও অভিভাবককে হারিয়েছি, সেই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।” অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

​উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কামরাবাদ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৮   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি স্তম্ভে আগুন; পরিদর্শনে জেলা প্রশাসক ও শহীদ পরিবারের সদস্যরা
বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা
বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন
সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি জাতীয় নীতি জরুরি: ম. তামিম
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: সাকি
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে, দালালরা ফের সক্রিয় হয়: মঞ্জু
একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ