খালেদা জিয়া দেশের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন: মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়া দেশের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন: মান্নান
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



খালেদা জিয়া দেশের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন: মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চিরকিশোরগঞ্জ এলাকার চরহোগলা মার্কেট মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দল-মত নির্বিশেষে আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী পরিচিত। তিনি দেশের জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আমরা সবাই তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া করি যেন তিনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

দোয়া মাহফিলে সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, আসলাম ফকির, শফিকুল ইসলাম, ঈসমাইল হোসেন, আমীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:১৫:৪৪   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
মাদক নির্মূলে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : ডিসি রায়হান কবির
ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার
সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ