জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশকে বদলে দেবে: আদিলুর রহমান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশকে বদলে দেবে: আদিলুর রহমান খান
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশকে বদলে দেবে: আদিলুর রহমান খান

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট বাংলাদেশের দিক নির্দেশনা তৈরি করে দেবে। কেমন বাংলাদেশ চাই আমরা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গণভোট। গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে, তা বাংলাদেশকে বদলে দেবে।

আজ বৃহস্পতিবার লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে যেন আর আয়নাঘর তৈরি না হয়, গুম-খুন না হয়, এজন্য এই গণভোট। নতুন বাংলাদেশের পক্ষে, জুলাই সনদের পক্ষে, গণমানুষের মুক্তির পক্ষে সবার অঙ্গীকার রক্ষায় তিনি ১২ তারিখের গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট দেবার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ ১৫ বছর আগ্রাসনের অধীন ছিল। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। ওই সময় চিন্তারও স্বাধীনতা ছিল না। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না। আমরা সেই কারণে জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থন চাচ্ছি। যাতে বাংলাদেশ বদলে যায়।

উপদেষ্টা বলেন, ১৪ শত তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল সেই বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইকে, জুলাইয়ের চিন্তাকে, প্রতিষ্ঠিত করার জন্য যে সনদ তৈরি করেছে সেই সনদের ব্যাপারে বাংলাদেশের জনগণের সম্মতির জন্য এই গণভোট।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার ও শ্রীনগর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

বাংলাদেশ সময়: ২২:২০:৫৯   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ