শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২৭ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও দলের শীর্ষ নেতারা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে বের হয়ে ৮টা ১০ মিনিটের দিকে বিএনপির লাল-সবুজ বাসে ওঠেন। এরপর বাসটি প্রায় এক ঘণ্টায় হজরত শাজালাল (রহ.)-এর দরগাহ মসজিদের প্রধান ফটকের সামনে পৌঁছায়। ভিড়ের জন্য বাস থেকে নামতে প্রায় ১০ মিনিট লাগে।
পরে তিনি শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এরপর মাজারসংলগ্ন মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি দরগাহর পশ্চিম প্রান্তে থাকা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম আতাউল গণি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে রাত পৌনে ১০টার দিকে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন।

বাংলাদেশ সময়: ২২:৩৫:২৭   ১৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৮২
নগরবাসীর স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযানে তুলকালাম: নাসিক প্রশাসককে অবরুদ্ধের চেষ্টা, ধস্তাধস্তি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ