ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী শতাধিক নেতাকর্মী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী শতাধিক নেতাকর্মী
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী শতাধিক নেতাকর্মী

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের হোসেনপুর মহল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন তারা। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতন ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তাদের ছাত্রদলে যুক্ত হওয়া আগামীতে গণতান্ত্রিক আন্দোলনকে আরো গতিশীল করবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির সাবেক আহ্বায়ক সজিব সরকার, যুগ্ম আহ্বায়ক ইসান, সহ-যুগ্ম আহ্বায়ক অয়ন ও মুখ্য সংগঠক সেজানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সজিব সরকার বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম, বিএনপির মাধ্যমে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব। তাই জেলা সদরসহ উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ ও তাড়াশ উপজেলা শতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৬:১১:৩৪   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে সাবেক নাইজেরিয়া তারকার মৃত্যু
শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে জিততে দিল না বেতিস
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে - মৎস্য প্রতিমন্ত্রী
সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য প্রতিমন্ত্রী
বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আন্দোলন চলবে সংসদ ও রাজপথে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ