পাবনা- ৫ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাবনা- ৫ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



পাবনা- ৫ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

পাবনায় সাবেক সংসদ সদস্য ও জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনের নির্বাচনী প্রচারণা শুরু।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পাবনা- ৫ (পাবনা সদর) আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল এবং জুলাই আন্দোলনের শহীদ জাহিদুল ইসলাম ও মাহবুব নিলয়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ।

এ সময়ে উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ‘স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে দেশের মানুষরা দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল তা ৫৪ বছরের বাস্তবায়ন হয়নি, দেশের মানুষ আজ হতাশাগ্রস্ত তারা পরিবর্তন চায়। এজন্য দেশের ছাত্র জনতা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিস্টদের তাড়িয়েছে।

আগামী নির্বাচনের মাধ্যমে দেশকে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় ১০ দলীয় জোটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১১   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব ফেয়ার ২০২৬ : উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির
আগামী ২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হবে : শিক্ষামন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
কাল‌কি‌নি ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
মাত্র ১০ টাকায় বই পড়ার সুযোগ, ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ