এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার - ত্রাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার - ত্রাণ উপদেষ্টা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার - ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার। এর সফল বাস্তবায়নের ওপরই নির্ভর করছে জনগণের প্রত্যাশিত সেবা ও উন্নয়নের সুফল।

তিনি আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫- ২৬ অর্থ বছরের এডিপি’র প্রকল্পের বাস্তবায়ন অগ্ৰগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, সরকার একটি সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কাঠামো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়, ব্যয় ও মান বজায় রেখে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি বলেন, পর্যালোচনায় আমরা লক্ষ্য করছি যে, কিছু প্রকল্পে সন্তোষজনক অগ্রগতি অর্জিত হলেও এখনও বেশ কয়েকটি প্রকল্পে বাস্তবায়ন গতি প্রত্যাশার তুলনায় কম।

তিনি বলেন, প্রকল্প পরিচালকগণ হচ্ছেন প্রকল্প বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তাঁদের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই প্রকল্পের সাফল্য নির্ভর করে। যেসব প্রকল্পে বারবার বিলম্ব হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে । তিনি বলেন, সরকারের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। জনগণের করের অর্থ যেন বাস্তব উন্নয়নে রূপ নেয় এটাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মোট ১১টি প্রকল্প রয়েছে এর মধ্যে ১০টি বিনিয়োগ প্রকল্প ও ১ টি কারিগরি প্রকল্প । প্রকল্পের অনুকূলে এ অর্থ বছরে মোট বরাদ্দের পরিমাণ ২১০৭ কোটি ৭২ লাখ টাকা। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৫৫০কোটি ৯৮ লাখ টাকা। প্রকল্পের গড় অগ্ৰগতি ১৭.৫৪ শতাংশ।

এছাড়াও সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগন, সংস্থা প্রধান এবং প্রকল্প পরিচালকগণসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২৭   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউপি সদস্যের পিতা
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা
পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ তিন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : সেতুমন্ত্রী
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন
​সরিষাবাড়ীতে কবিরাজের আঙুল বিচ্ছিন্ন করে যুবকের থানায় আত্মসমর্পণ
মাদারগঞ্জে নেশার টাকার জন্য কলহ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ
১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী
আহত শিক্ষার্থী আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ