শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

সরিষাবাড়ীতে ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম-এর এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া আদালত পাড়া (নয়াপাড়া) এলাকায় এই সভার আয়োজন করা হয়। স্থানীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম লক্ষ করা গেছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “দেশ ও জনগনের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান।

বাউসী বাঙালি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাহাদুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন, উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আহমেদ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল সহ আরও অনেকেই। সভা পরিচালনা করেন আনিছুর রহমান খোকন।

মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাতপোয়া ও নয়াপাড়া এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ এবং স্থানীয় জনসাধারণ সভায় অংশ নিয়ে ধানের শীষের প্রার্থীর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৩   ২৫৫ বার পঠিত