সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২,৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী পথে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় সোনারগাঁ থানা পুলিশও সহযোগিতা করেন।

থানা পুলিশ জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ নম্বরের একটি পিকআপে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল। এ সময় সেটি আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান অবৈধ মজুত ও অধিক মূল্যে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৭(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করেন এবং পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ৪(ক) ধারায় ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৮   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ