ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৩১ - ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৩৫ - কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।
১৮৭১ - জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।

১৮৮২ - কলকাতা-বোম্বাই টেলিফোন (দুরালাপনি) চালু হয়। কলকাতার প্রথম এক্সচেঞ্জ সেন্ট্রাল এক্সচেঞ্জ উদ্বোধন করেন ই বারিং।
১৯০৯ - স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে।
১৯১৫ - কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।
১৯৩২ - জাপানি সৈন্যরা সাংহাই দখল করে।
১৯৩৩ - নাউ অর নেভার পুস্তিকা প্রকাশিত হয়।
১৯৪৫ - তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৭৯ - তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।
১৯৮২ - বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
১৯৮৬ - যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর স্পেস শাটল চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।
২০১০ - বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনি হিসেবে - লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লে. কর্নেল মহিউদ্দিন আহমেদের ফাঁসি হয়।

জন্ম

১৮৬৩ - অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী আর্নেস্ট উইলিয়াম।
১৮৬৫ - লালা লাজপত রায়, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা।
১৮৭৭ - পুলিনবিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।
১৮৮২ - মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি।
১৮৮৫ - আর্মেনিয়ান কবি ও কর্মী ভাহান তেরিয়ান।
১৯০৪ - ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী, যোগ-ভক্তি মার্গের সিদ্ধ সাধক ভাদুড়ী মহাশয়-এর শিষ্য ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর মন্ত্র শিষ্য এবং শ্রীশ্রীনগেন্দ্র মঠের দ্বিতীয় মোহন্ত।
১৯১১ - মহেন্দ্র গুপ্ত, বাঙালি নট ও নাট্যকার।
১৯২২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী রবার্ট ডব্লিউ. হলি।
১৯২৫ - নচিকেতা ঘোষ, প্রখ্যাত বাঙালি সুরকার ও সংগীত পরিচালক।
১৯২৫ - রাজা রামান্না, ভারতীয় পদার্থবিদ।
১৯৩০ - পণ্ডিত যশরাজ মেয়াতী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।
১৯৩৬ - আলবেনিয়ান লেখক ইসমাইল কাডারে।
১৯৪৪ - ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ববি বল।
১৯৭৮ - ইতালিয়ান ফুটবল খেলোয়াড় গিয়ানলুইগি বুফফন।
১৯৮১ - আমেরিকান অভিনেতা মাহেরকে উড।
১৯৯১ - আমেরিকান গায়ক সিজে হ্যারিস।

মৃত্যু

৮১৪ - ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লিমেন।
১৫৪৭ - ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী।
১৫৫৬ - হুমায়ুন, দ্বিতীয় মোঘল সম্রাট।
১৮৪০ - হাজী শরীয়তউল্লাহ।
১৯০৩ - ফরাসি সুরকার অগাস্টা হলমেস।

১৯৩৯ - উইলিয়াম বাটলার ইয়েটস, নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক।
১৯৫০ - রাশিয়ান গণিতবিদ নিকোলাই লুযিন।
১৯৭৮ - আমেরিকান লেখক ওয়ার্ড মুর।
১৯৭৯ - ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত, স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী।
১৯৮৪ - ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান।
১৯৮৬ - ক্রিস্টা করিগান ম্যাকঅলিফ মহাকাশযান চ্যালেঞ্জার দুর্ঘটনায় মৃত্যু।
১৯৯৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান কবি ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি।
২০১৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় রেজ জেনকিন্স।
২০১৪ - কানাডিয়ান চিত্রশিল্পী ফার্নান্দ লিডাক।

বাংলাদেশ সময়: ১১:১১:০৯   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত
কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ
টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের কড়া নির্দেশ শ্রমমন্ত্রীর
ইরান যুদ্ধে যোগ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
ভিজিএফ কার্ড আমার স্ত্রীও পাবে, এমপির স্ত্রীও পাবে: অর্থ উপদেষ্টা তিতুমীর
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ